advertisement
advertisement

ন্যায় থেকে ইহসান: ফিতরাতি বাস্তুবিদ্যার নৈতিক দর্শন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ন্যায় থেকে ইহসান: ফিতরাতি বাস্তুবিদ্যার নৈতিক দর্শন

advertisement

নৈতিকতার পয়লা দাবি হলো অন্যায় থেকে বিরত থাকা। নৈতিকতার অপরিহার্য ভিত্তি হলো মানুষের প্রতি জুলুম না করা, কারও অধিকার হরণ না করা, প্রতারণা না করা, ক্ষতি না করা। কিন্তু নৈতিক জীবন কি শুধু ক্ষতি না করার মধ্যেই পূর্ণতা পায়?একটি মানুষ কাউকে আঘাত করছে না, কিন্তু তার প্রতি কোনো দায়িত্বও পালন করছে না, তবে কি তার নৈতিকতা পূর্ণতা হাসিল করে?

একটি সমাজ নদীকে দূষিত করছে না, কিন্তু নদীর মৃতপ্রায় প্রবাহকে পুনরুজ্জীবিত করার কোনো মেহনতও করছে না, তবে কি তার পরিবেশনৈতিক জিম্মাদারি সম্পন্ন হয়ে যায়?ফিতরাতি বাস্তুতন্ত্রের উত্তর হলো—ন্যায় প্রয়োজনীয়, কিন্তু ন্যায়ই নৈতিকতার শেষ সীমা নয়। নৈতিকতার একটি উচ্চতর মাত্রা রয়েছে, যেখানে মানুষ সেরেফ ক্ষতি থেকে বিরত থাকে না; বরং অস্তিত্বের সুস্থতা, সৌন্দর্য ও বিকাশের জন্য সক্রিয় জিম্মাদারি কবুল করে।

এই উচ্চতর নৈতিকতার নাম ইহসান।ইহসান মানে উৎকর্ষ, সৌন্দর্য, কল্যাণ সাধন এবং সর্বোত্তম তরিকায় দায়িত্ব পালন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর