advertisement
advertisement

কচ্ছপতলী আলোর পাঠশালায় শিক্ষক দিবস উদযাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
কচ্ছপতলী আলোর পাঠশালায় শিক্ষক দিবস উদযাপন

কচ্ছপতলী আলোর পাঠশালায় গত সোমবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে।

advertisement

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী আলোর পাঠশালায় গত সোমবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিষয়ে বক্তব্য দেন।শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালা দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এখানকার শিক্ষকরা প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।অনুষ্ঠানে শিক্ষকেরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না; বরং শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর