advertisement
advertisement

লন্ডন ফ্যাশন উইকের রানওয়েতে কী তুলে ধরলেন বাংলাদেশের মাহিন খান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
লন্ডন ফ্যাশন উইকের রানওয়েতে কী তুলে ধরলেন বাংলাদেশের মাহিন খান

লন্ডনে নিজের পোশাকের সংগ্রহ তুলে ধরেন মাহিন খান (বাঁয়ে)

advertisement

মাহিন খানের নকশায় আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশের মডেল প্রিয়ন্তীবাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড় মসলিন ও খাদি নিয়ে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের অন্যতম বড় আয়োজন লন্ডন ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন বাংলাদেশের নকশাকার মাহিন খান। গত ১৯ সেপ্টেম্বর তিনি উপস্থাপন করেন তাঁর সংগ্রহ ‘সুফি কালেকশন’। হাতে কাটা সুতা, হাতে বোনা কাপড় ও মসলিনের ঐতিহ্যকে এই সংগ্রহের মধ্য দিয়ে বিশ্বের ফ্যাশনপ্রেমীদের সামনে তুলে ধরেছেন তিনি।

মসলিনের সূক্ষ্মতা ও বয়নপ্রক্রিয়ার অনুপ্রেরণায় তৈরি এসব পোশাকমাহিন খান ব্যবহার করেছেন ২০০ কাউন্টের হাতে কাটা সুতা ও হাতে বোনা কাপড়। মসলিনের সূক্ষ্মতা ও বয়নপ্রক্রিয়া থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এসব পোশাক।মাহিন খান বলেন, ‘মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা বাংলাদেশে চলছে, তবে অত্যন্ত সূক্ষ্ম মসলিন বাণিজ্যিকভাবে তৈরি করা এখনো ব্যয়বহুল ও কঠিন।

তাই তুলনামূলকভাবে ব্যবহারযোগ্য ২০০ কাউন্টের কাপড় বেছে নিয়েছি আমরা।’বিয়ের পোশাকের ফ্যাশন শো, ছিলেন বলিউডের তারকারাও, দেখুন ১০ ছবিবাংলার সুলতানি ও মোগল আমলের প্রভাব ছিল পোশাকেসুফি কালেকশনের ভাবনায় ছিল বাংলার সুলতানি ও মোগল আমল, ইসলামি ঐতিহ্য এবং সুফি–দর্শনের প্রভাব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর