বণিক বার্তা আয়োজিত স্মার্ট আবাসন, টেকসই নগরায়ণ ও ভবিষ্যতের বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
দেশের নামীদামি আবাসন প্রতিষ্ঠানও নিয়মের ব্যত্যয় করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, ঢাকার ভেতরে ভবনের নকশার অনুমোদন দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যেও অনেক ভবন নকশা ছাড়াই হচ্ছে। এখন সেগুলো চিহ্নিত করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, শুধু গুলশান, বনানীর লেক ও হাতিরঝিল লেক নিয়ে প্রধানমন্ত্রী ছয়বার বৈঠক করেছেন।
কীভাবে পরিবেশ ঠিক করা যায়, তা নিয়ে।জাকারিয়া তাহের বলেন, ‘গুলশান, বনানী ও বারিধারায় যত বাড়িঘর আছে, তার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশের ক্ষেত্রে দেখা যায়, পরিকল্পনার সময় যেসব সেপটিক ট্যাংক ও পানি শোধন কূপ (সোকওয়েল) থাকার কথা ছিল, সেগুলো করা হয়নি। আমাদের নামীদামি আবাসন প্রতিষ্ঠান ভবন করে আসছে, তবে বর্জ্য পরিশোধনের জন্য এসটিপি করেনি।’গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘স্যুয়ারেজ থেকে সরাসরি দূষিত পানি ছেড়ে দেওয়া হচ্ছে।
আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।