advertisement
advertisement

৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা

মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের ভাবনা বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ অন্য অতিথিরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে

advertisement

পাঁচ শর্ত পূরণ না হলে বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশের বেশি রোহিঙ্গা। তাঁদের এই শর্তগুলো হলো—নাগরিকত্ব ও স্বীকৃতি; নিরাপত্তা ও আন্তর্জাতিক তদারিক; জমি-ঘর ফিরিয়ে দেওয়া ও পুনর্বাসন; চলাচলের স্বাধীনতা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকাসহ মৌলিক সেবা নিশ্চিত করা এবং বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। বাংলাদেশ সরকারকে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে করে রোহিঙ্গারা, এ হার প্রায় ৫৬ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

‘অনিশ্চিত ঘরে ফেরা: উখিয়ার ক্যাম্প থেকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের ভাবনা’ (দ্য আনসার্টেইন রিটার্ন টু হোম: রোহিঙ্গা ভয়েসেস অন সেফ, ভলান্টারি অ্যান্ড ডিগনিফায়েড রিপ্যাট্রিয়েশন ফ্রম দ্য ক্যাম্পস অব উখিয়া) শীর্ষক গবেষণা প্রতিবেদনটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রকাশ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর