প্রথমা প্রকাশনের বই নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প
নাসিরুদ্দিন হোজ্জা যেমন বুদ্ধিমান, তেমনি কৌতুকপ্রিয়। ১২ শতকে তুরস্কে জন্ম তাঁর। ছিলেন সুফি সাধক। জ্ঞানচর্চার প্রতি তাঁর অপরিসীম আগ্রহ ছিল। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকেই তাঁর নামে নানা গল্প চালু হয়ে যায়। গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য থেকে চীন—সমগ্র এশিয়ায়। শিশু থেকে বৃদ্ধ— কে না তাঁর ভক্ত। হোজ্জার বুদ্ধিদীপ্ত এসব কৌতুক খুব পছন্দ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওশিন জাহানের।
প্রথমা প্রকাশনের ‘নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প’ বইটা নিয়ে গভীর মনোযোগ দিয়ে উল্টেপাল্টে দেখে সে। এরপর মায়ের কাছে আবদার করে বইটি কিনে দিতে। নাসিরুদ্দিনের বইটি কেনা হতেই একটু দূরে গিয়ে পড়াও শুরু করে দেয় সে। চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ বুধবার প্রথমা প্রকাশনের বই উৎসবে দেখা হয় নওশিনের সঙ্গে। সকাল সাড়ে সাতটায় আয়োজন শুরু হলেও জমে ওঠে দুপুর ১২টায় স্কুলের প্রভাতি শাখার ছুটির পর।
নওশিনও ছুটির পরই সেখানে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।