হত্যা মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছেন পিবিআই ফরিদপুরের কার্যালয়ের সদস্যরা
হত্যাকাণ্ডের পরই নজরুল ইসলাম আত্মগোপন করেন। অভিযান চালালেও চারবার পুলিশকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনার সাড়ে পাঁচ বছর পর তাঁকে গ্রেপ্তার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।নজরুল ইসলাম (৪৮) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের কিশোর ওমর আলী হত্যা মামলার আসামি।নিহত ওমর আলী (১৪) ২০২১ সালের ১ জানুয়ারি নিখোঁজ হয়।
সে ওই গ্রামের বাসিন্দা আহেদ শেখের ছেলে। তিন দিন পর ৪ জানুয়ারি গ্রামের ঘাসখেত থেকে ওমরের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবা অজ্ঞাতনামা আসামি করে হত্যার অভিযোগে মামলা করেন। প্রথমে মামলার তদন্তের দায়িত্বে ছিল বালিয়াকান্দি থানা–পুলিশ। ওই বছরের মে মাসে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের ফরিদপুর কার্যালয়। হত্যাকাণ্ডের পর নজরুল ইসলাম আত্মগোপনে চলে যান। গত সোমবার সাভারের আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যার দায় স্বীকার করে গতকাল মঙ্গলবার তিনি রাজবাড়ীর আদালতে জবানবন্দি দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ফরিদপুরের পরিদর্শক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে নজরুল আত্মগোপনে চলে যাওয়ায় তাঁকে আমাদের সন্দেহ হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।