সংবাদ সম্মেলনে কথা বলছেন নিগার সুলতানা
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি মিলিয়ে এ পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। হেরেছে পাঁচটি ওয়ানডেতে আর ছয়টি টি–টুয়েন্টির সব ম্যাচেই। পেছনে এ রকম অতীত রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল তাদের মাটিতে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ওয়ানডে সিরিজের সব ম্যাচই ব্রিসবেনে।আইসিসির র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া আছে সবার ওপরে, বাংলাদেশের অবস্থান সাত।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা যদিও আশাবাদী, দল হিসেবে খেলতে পারলে অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব। যদিও সর্বশেষ নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।ব্রিসবেনে আজ সংবাদ সম্মেলনে নিগার অবশ্য বলেছেন, ‘আমার মনে হয়, বর্তমানের ওপর মনোযোগ দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, দল হিসেবে খেলতে পারব।
আমাদের বিশ্বাস, সবাই মিলে দল হিসেবে খেললে আমরা যেকোনো দলকেই চমকে দিতে পারি।’অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ নারী দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।