আদালত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় দীর্ঘ পাঁচ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে আসামি রাজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৫২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর রাতে কুমিল্লার ঘটনার জেরে হাজীগঞ্জের রামপুর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার রাতে ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এবং স্বর্ণালংকার, পূজার প্রয়োজনীয় সামগ্রী ও দানবাক্সের নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।