সারিমাহ ইব্রাহিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
হলিউডে কাজের সুযোগ অনেক অভিনয়শিল্পীর কাছেই স্বপ্নের মতো। জনপ্রিয় কোনো সিরিজে একটি চরিত্রও ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিতে পারে। কিন্তু সেই সুযোগ যদি ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে কী করবেন একজন অভিনেতা? মালয়েশিয়ান অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব সারিমাহ ইব্রাহিমের উত্তর—সুযোগ যত বড়ই হোক, নিজের সীমারেখার সঙ্গে আপস করবেন না।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘উইনেসডে’ এবং নিকোল কিডম্যান অভিনীত ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স’-এ কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী সারিমাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। মালয়েশিয়ার আরেক অভিনেত্রী শারিফাহ হানিসিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে কাজের বিষয়ে পরামর্শ দিতে গিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সিরিজে কাজের জন্য তিনি শর্টলিস্টেড হয়েছিলেন।
এর মধ্যে ছিল নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েনসডে’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।