advertisement
advertisement

ফেস অব বাংলাদেশ ২০২৬: বিজয়ীর মুকুট পরলেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
ফেস অব বাংলাদেশ ২০২৬: বিজয়ীর মুকুট পরলেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা

ফেস অব বাংলাদেশ ২০২৬ অদিত সারজিল কুরেশি

advertisement

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যাত্রা। নানা ধাপের প্রতিযোগিতা পেরিয়ে শেষ হাসি হাসলেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা। এবার তাঁদের গন্তব্য দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই বিজয়ী।দেশের নতুন প্রজন্মের মডেলদের নিয়ে আয়োজিত ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই গালা অনুষ্ঠানে নারী ও পুরুষ বিভাগে বিজয়ীর মুকুট পরেছেন আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশি।ফেস অব বাংলাদেশ ২০২৬ অদিত সারজিল কুরেশিফেস অব বাংলাদেশ ২০২৬ আফসানা সুলতানাজাতীয় পর্যায়ের এই দুই বিজয়ী আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় ‘ফেস অব এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এশিয়া মডেল ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজিত এবারের প্রতিযোগিতা চলবে ৬ থেকে ২৬ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর