‘প্লাস্টিক বিউটি’র পোস্টার থেকে। আইএমডিবি
নেটফ্লিক্সের জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’ মুক্তির পরই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতা এবং নিজের শরীর নিয়ে মানুষের নিরাপত্তাহীনতাকে ঘিরে বানানো আট পর্বের এ সিরিজ মুক্তির পর বিশ্বজুড়ে নেটফ্লিক্সের নন-ইংলিশ টিভি তালিকায় দ্রুত উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে এর দর্শকসংখ্যা প্রথম সপ্তাহের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। সৌন্দর্য কি আশীর্বাদ, নাকি অভিশাপ?
সিরিজটির মূল চরিত্র ফুমি নুমাতা জরুরি বিভাগের দক্ষ সার্জন। চিকিৎসার উদ্দেশ্য তাঁর কাছে একটাই—জীবন বাঁচানো। কিন্তু একটি জটিল অস্ত্রোপচারের পর পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে হাসপাতাল ছাড়তে বাধ্য হন ফুমি। এরপর তিনি যোগ দেন কসমেটিক অস্ত্রোপচারের জগতে। সেখানেই রিন তইয়ামার সঙ্গে তাঁর পরিচয়। রিন জনপ্রিয় ও প্রভাবশালী কসমেটিক সার্জন, অনেকে যাঁকে মনে করেন ‘হ্যান্ড অব গড’। ফুমির সঙ্গে রিনের দর্শনের এখানেই সংঘাত।
ফুমির প্রশ্ন, যে মানুষ শারীরিকভাবে অসুস্থ নয়, তার শরীর কেন বদলাতে হবে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।