advertisement
advertisement

মাদকের বিরুদ্ধে অভিযান, ৫০ বছরের পুরোনো আইজি গেট বস্তি উচ্ছেদ: পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
মাদকের বিরুদ্ধে অভিযান, ৫০ বছরের পুরোনো আইজি গেট বস্তি উচ্ছেদ: পুলিশ

উচ্ছেদের পর রাজধানীর শ্যামপুরের আইজি গেট বস্তির একাংশ

advertisement

রাজধানীর শ্যামপুরের আইজি গেট কলোনি বস্তি উচ্ছেদ করা হয়েছে। শ্যামপুর মডেল থানা-পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনের বিশেষ অভিযান চালিয়ে এ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছে।পুলিশ জানিয়েছে, ৫০ বছরের পুরোনো আইজি গেট কলোনি বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা হয়ে আসছিল।

এই বস্তি মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজি গেট ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র প্রকাশ্যে ও গোপনে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল।

মাদক কারবারি ও মাদকসেবীদের নিয়মিত আনাগোনার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর