সড়ক দুর্ঘটনা
মিজান বেগমের (৪৬) বাড়ি কিশোরগঞ্জে। মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় এসেছিলেন চিকিৎসকের কাছে। হাসপাতালের সামনের সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আঘাতপ্রাপ্ত এই নারী পরে হাসপাতালে মারা গেছেন।দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়ক বিভাজকে।
এ ছাড়া একই দিনে শাওন হোসেন নামে ১৭ বছরের এক কিশোর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে।পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) সঙ্গে নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেছিলেন মিজান বেগম।
দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পেছনে সরে যান তিনি।এ সময় সড়ক বিভাজকের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান মিজান বেগম।প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।