advertisement
advertisement

জার্সি থেকে লাল কার্ড—বিদায়ী রাতে মেসির যত উপহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
জার্সি থেকে লাল কার্ড—বিদায়ী রাতে মেসির যত উপহার

শেষবার আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি

advertisement

পুরো আর্জেন্টিনা লিওনেল মেসিকে দিয়েছে এক আবেগঘন বিদায়। মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সতীর্থ, প্রতিপক্ষ, ক্লাব ও ফুটবল সংস্থা—সবাই তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। বিদায়ী বক্তব্যে মেসি বলেছেন, তিনি সারা দেশজুড়ে মানুষের অবিশ্বাস্য ভালোবাসা পেয়েছেন এবং সেই ভালোবাসার জন্য চিরকৃতজ্ঞ।তবে বিদায়ের দিনে মেসি শুধু ভালোবাসা আর সম্মানই পাননি, পেয়েছেন কিছু বস্তুগত উপহারও।

তার মধ্যে রয়েছে বিশেষ জার্সি, স্মারক মূর্তি, চ্যাম্পিয়নশিপ রিং, ট্রফির রেপ্লিকা, বইয়ের সংগ্রহ—এমনকি ম্যাচের লাল-হলুদ কার্ডও।ম্যাচ শুরুর আগে রিভার প্লেট মেসিকে তাদের সম্মানসূচক সদস্য ঘোষণা করে। ক্লাব তাঁকে সদস্য কার্ড, স্মারক ফলক এবং ১২৫ বছরের বিশেষ জার্সি উপহার দেয়।

জার্সিতে মেসির নাম ও ১০ নম্বর ছাপানো ছিল।পুরো আর্জেন্টিনাই লিওনেল মেসিকে দিয়েছে এক আবেগঘন বিদায়কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ মেসিকে দেন ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্মাননা-ফলক এবং কনমেবলের অফিশিয়াল মূর্তি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর