advertisement
advertisement

সিরাজগঞ্জে শিক্ষকদের সম্মান জানাল বন্ধুসভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শিক্ষকদের সম্মান জানাল বন্ধুসভা

সিরাজগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শিক্ষকদের সম্মাননা

advertisement

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভা। এ উপলক্ষে ৫ অক্টোবর সন্ধ্যায় মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুরা।

পরে তাঁদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকেরা শুধু পাঠদানই করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষকদের অবদানকে আরও গভীরভাবে তুলে ধরবে।উপস্থিত ছিলেন কাজিপুর এ এস ইউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফণীন্দ্র নাথ সরকার, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীজন গোস্বামী, বাহুকা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশুতোষ কুমার সাহা, খোকশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী সাহা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় পাল এবং মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা।শিক্ষকদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, ‘শিক্ষকদের সম্মান জানাতে প্রথম আলো বন্ধুসভা যে সুন্দর আয়োজন করেছে, এতে আমরা অত্যন্ত...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর