advertisement
advertisement

আদালতের মর্যাদা: কর্তৃত্বে, না সংযমে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
আদালতের মর্যাদা: কর্তৃত্বে, না সংযমে

প্রতীকী ছবি

advertisement

‘ন্যায়বিচার প্রতিষ্ঠার রথের দুটি চাকা হলো বার ও বেঞ্চ। তারা একে অপরের পরিপূরক ও পরস্পর নির্ভরশীল। ন্যায়বিচারের সুষ্ঠু সম্পাদনে উভয়ের ভূমিকাই অপরিহার্য।’ [দ্য স্টেট বনাম মানসুর-উর-রেহমান খান আফ্রিদি, পিএলডি ২০০০ লাহোর ৯০(ডিবি) প্যারা ১২]আদালত শুধু একটি কক্ষ নন; এটি রাষ্ট্রের সেই অনন্য পরিসর, যেখানে আবেগের ওপর যুক্তি, শক্তির ওপর আইন এবং ব্যক্তির ওপর প্রতিষ্ঠানের প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার কথা।

আদালতকক্ষে কণ্ঠস্বর উঁচু হতে পারে, যুক্তি হতে পারে তীক্ষ্ণ, এমনকি বিচারক ও আইনজীবীর মধ্যে মতবিনিময় কখনো কখনো উত্তপ্তও হতে পারে; কিন্তু যখন সেই উত্তাপ আদালতের প্রাতিষ্ঠানিক মর্যাদাকে স্পর্শ করে, তখন বিষয়টি আর ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিরোধ থাকে না, তা হয়ে ওঠে বিচারব্যবস্থার সংস্কৃতি ও শৃঙ্খলার প্রশ্ন।তথ্য গোপন করে মামলা পরিচালনার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে সম্প্রতি বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে।

একপর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর