টাইব্রেকারে জয়ের পর সুগন্ধা ফুটবল একাডেমির খেলোয়াড়দের উল্লাস
পড়ন্ত বিকেল, সিলেট জেলা স্টেডিয়ামে টান টান উত্তেজনা। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুটি করে গোল করেছে। সাডেন ডেথের প্রথম শটে সিলেট সুগন্ধা ফুটবল একাডেমির স্ট্রাইকার মর্জিনা মারান্ডি গোল করলেন। টিকে থাকতে তখন গোল করতেই হতো মৌলভীবাজারের সিএসএ ফুটবল একাডেমিকে; কিন্তু পারলেন না আমিষা তঞ্চঙ্গ্যা।
তাঁর শট ক্রসবারে লাগলে জয়োল্লাসে মেতে ওঠে সুগন্ধার মেয়েরা।নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচে দুবার পিছিয়ে থেকেও সুগন্ধা দারুণভাবে ম্যাচে ফিরেছে। ২-২ সমতার পর ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে, তাতে প্রথম দুটি শটে সুগন্ধা গোল করতে পারেনি।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিতে পারায় সুগন্ধার মেয়েদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।টান টান উত্তেজনার এই ম্যাচ জিতে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সুগন্ধা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।