advertisement
advertisement

স্বামীর জানাজা–দাফনের কিছুক্ষণ পরই স্ত্রীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
স্বামীর জানাজা–দাফনের কিছুক্ষণ পরই স্ত্রীর মৃত্যু

পঞ্চগড় জেলার মানচিত্র

advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বামীর জানাজা ও দাফনের কিছুক্ষণ পরই স্ত্রীও মারা গেছেন। উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। দুজনই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।মারা যাওয়া দম্পতি হলেন ওমর আলী (৮০) ও হরতন বেগম (৭৭)। ওমর আলী পেশায় কৃষক ছিলেন। তাঁদের পাঁচ ছেলে ও তিন মেয়ে আছে।গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান ওমর আলী।

এরপর আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে হরতন বেগমের মৃত্যু হয়।দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ্জামাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।মারা যাওয়া দম্পতির স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওমর আলী ও হরতন বেগম। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতেই মারা যান ওমর আলী।

আজ সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে শান্তিনগর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে ওমর আলীর দাফনকাজ শেষে স্বজনেরা বাড়ি ফেরার কিছু সময় পর ঘরে শয্যাশায়ী হরতন বেগমও মারা যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর