তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার অভিনীত নাটক ‘মায়ার শহর’। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও শহুরে জীবনের গল্প নিয়ে আসছে তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার অভিনীত নাটক ‘মায়ার শহর’।নাটকটির নির্মাতা ইয়াসিন রহমান সুমন বলেন, ‘এই শহরে আমরা সবাই কারও না কারও মায়ায় আটকে থাকি। চেনা শহরের ব্যস্ততা আর পরিচিত জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি নিয়ে সাজানো হয়েছে নাটকটির গল্প।
প্রান্তর ও তিশা দুজনই অসাধারণ অভিনয় করেছে।’নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জুবায়ের জাহিন, তাসরিন জাহান স্বপ্না, সাজ্জাদ চৌধুরী, নয়ামূল করিম, ফয়সাল আহমেদ, মায়া, মামুন ইব্রাহিম, জয় ও মাহাবুব উদ্দিন। নাটকটির নির্বাহী প্রযোজক জয়ন্ত চন্দ্র।
রচনা, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রশিদুর রহমান।সিনেপ্লাস স্টুডিও জানায়, দর্শকদের রুচিশীল ও মানসম্মত গল্প উপহার দেওয়ার ধারাবাহিকতায় ‘মায়ার শহর’ তাদের অন্যতম বড় আয়োজন।নাটকটি আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা দুইটায় মুক্তি পাবে সিনেপ্লাস স্টুডিওর (CinePlus Studio) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/@cineplusbd)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।