ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আসরে বাংলাদেশের ১৬ খুদে শিক্ষার্থীর ১৫ জনই পদক পেয়েছে।
অনূর্ধ্ব-১৩ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) দ্বিতীয়বার অংশ নিয়েই প্রথম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আসরে বাংলাদেশের ১৬ খুদে শিক্ষার্থীর ১৫ জনই পদক পেয়েছে। বাংলাদেশের অর্জন একটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জপদক।
২৩টি দেশের চার শতাধিক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী এবারের অলিম্পিয়াডে অংশ নেয়।বাংলাদেশের প্রথম স্বর্ণপদক এসেছে বিজ্ঞান বিভাগে। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান এ পদক জিতেছে। বিজ্ঞানের তাত্ত্বিক অংশে সেরা ফল করা তাহমিদের মোট স্কোর ছিল অংশগ্রহণকারী সব দেশের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।বিজ্ঞান দল স্বর্ণের পাশাপাশি চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক পেয়েছে।
রৌপ্যপদক পেয়েছে অভিজ্ঞান রায় গল্প, মোহাম্মদ মুশরিফ আলম, রাইয়ান আফরাদ ও আরহাম আবিদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।