প্রতীকী ছবি
শুধু বড় অর্থনীতি নয়, আমাদের এমন এক বাংলাদেশ প্রয়োজন, যেখানে প্রবৃদ্ধির সুফল মানুষের জীবনে, জনসেবায় এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় প্রতিফলিত হবে। লিখেছেন গোলাম রসুল।২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার। ২০২৪–২৫ অর্থবছরে দেশের জিডিপি ছিল প্রায় ৪৬২ বিলিয়ন ডলার। সেখান থেকে এক ট্রিলিয়নে পৌঁছাতে ডলারের হিসাবে বছরে গড়ে প্রায় ৯ শতাংশ হারে বাড়তে হবে।
একই সঙ্গে বিনিয়োগের হার বর্তমানের প্রায় ২৭ শতাংশ থেকে ৪০ শতাংশের কাছাকাছি নিতে হবে। লক্ষ্যটি কঠিন। কিন্তু লক্ষ্যে পৌঁছানোই আসল পরীক্ষা নয়। আসল প্রশ্ন হলো, আমরা কেমন অর্থনীতি গড়ে সেই এক ট্রিলিয়নে পৌঁছাব: সেই অর্থনীতি কার জন্য, কিসের ওপর দাঁড়িয়ে, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছে?জিডিপি মানে একটি দেশে উৎপাদিত ও কেনাবেচা হওয়া পণ্য ও সেবার আর্থিক মূল্য।
কিন্তু সেই উৎপাদন ও কেনাবেচা মানুষের জীবন কতটা ভালো করল, জিডিপি তা বলে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।