লিওনেল মেসি
পেলের খেলা দেখিনি। ম্যারাডোনার সময়টাও খুব ছোট ছিলাম। তাই ফুটবলটা তখন কতটা বুঝতাম, সেটাও মনে নেই। কিন্তু প্রাণভরে মেসির খেলা উপভোগ করেছি। দীর্ঘ ২১ বছর ধরে মেসি যে আনন্দ দিয়েছেন, তার কোনো তুলনা হয় না।মেসি মানেই যেন অনেক কিছুর সমাহার।একদিকে ব্যক্তি মেসি—এত বিনয়ী, এত নম্র, এত সহজ-সরল একজন মানুষ, ভাবাই যায় না।
মানুষের সঙ্গে তাঁর ব্যবহার এতটাই আন্তরিক যে এত বড় একজন তারকা হয়েও তাঁকে কখনো দূরের মানুষ মনে হয়নি।অন্যদিকে খেলোয়াড় মেসি—যেন যুদ্ধের মাঠের এক সেনাপতি, এক লড়াকু যোদ্ধা। শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে যান। দেশের জন্য তাঁর ভালোবাসা ছিল অনন্য। অন্য অনেক দেশ থেকে প্রস্তাব এলেও নিজের দেশের প্রতি ভালোবাসাকে কখনো বিসর্জন দেননি।অধিনায়ক হিসেবে শুধু নিজে খেলেননি, জানতেন কার কাছ থেকে কীভাবে সেরাটা বের করে আনতে হয়।
দলের ঐক্যকে যেভাবে ধরে রেখেছেন, সেভাবে খুব কম খেলোয়াড়কেই দেখেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।