তাসরিফ খান
‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গানের অডিও-ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা। গানটিতে শোনা যাচ্ছে সংগীতশিল্পী তাসরিফ খানের কণ্ঠ। সঙ্গে ব্যবহার করা হয়েছে তাঁর একটি কনসার্টের ভিডিও। ফলে অনেকেই ধরে নিয়েছেন, গানটি তাসরিফেরই।
তবে আজ বুধবার সকালে তাসরিফ বলেছেন, গানটি তাঁর নয়; তাঁর কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নকল করে এটি তৈরি করা হয়েছে।তাসরিফ খানবিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়েছেন তাসরিফ। প্রথম আলোকে জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
তাঁর দলের সদস্যরা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন লিংক শনাক্ত করেছেন।ঘটনাটি কীভাবে নজরে আসে—এমন প্রশ্নে তাসরিফ বলেন, ‘দু–তিন দিন আগে আমার পরিচিত কয়েকজন বিষয়টি আমার নজরে আনেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।