দেশের উপজেলা পরিষদগুলোতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ‘পরিদর্শন কক্ষ’ সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পরিষদের মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি জানতে সভার কার্যবিবরণী নিয়মিত স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ বুধবার এ বিষয়ে আলাদা দুটি নির্দেশনা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দুটিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল।এর মধ্যে একটি চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (২০০৯ ও ২০২৬ সালে সংশোধিত)–এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা।
উপজেলা পরিষদকে সংসদ সদস্যের পরামর্শ গ্রহণ করতে হবে।চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যদের উপজেলা পর্যায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও তাৎক্ষণিক সুবিধার জন্য উপজেলা পরিষদে তাঁদের অনুকূলে ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ ও বরাদ্দ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।