টেলর সুইফটের নতুন গান ‘পেশেন্ট জিরো’ শুধু বিচ্ছেদের গল্প নয়, বরং এমন এক সম্পর্কের অস্বস্তিকর অভিজ্ঞতা তুলে ধরে, যেখানে একজন মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতি, স্মৃতি এমনকি সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করতে শুরু করেন।ড্যাকোটা জনসন ও কলিন ফারেলের অভিনয়ে টেলর সুইফটের নতুন গানটির মিউজিক ভিডিওতেও উঠে এসেছে এমন এক সম্পর্কের গল্প, যেখানে পুরোনো আচরণের একই প্যাটার্ন নতুন সম্পর্কেও ফিরে আসে।গানটির গল্পে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ।
একজন নারী তার সাবেক সঙ্গীর নতুন প্রেমিকার সঙ্গে যোগাযোগ করে জানতে চান, তিনিও কি একই ধরনের আচরণের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ, অনেক সময় অন্য কারও অভিজ্ঞতা নিজের সম্পর্কের কিছু অস্বস্তিকর বিষয়কে নতুন করে চিনতে সাহায্য করতে পারে।তবে আত্মকেন্দ্রিক বা কঠিন আচরণ করলেই কাউকে নার্সিসিস্ট বলা যায় না। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি নির্ণয় করতে পারেন কেবল যোগ্য মোনবিজ্ঞানী বা মানসিক স্বাস্থ্য পেশাজীবী।
তাই এখানে কোনো রোগ নির্ণয়ের কথা নয়, বরং সম্পর্কে বারবার দেখা দেওয়া কিছু সতর্ক সংকেতের কথা বলা হচ্ছে।১. সব আলো যেন সবসময় তার দিকেই থাকতে হবেআপনি দিনের কথা বলতে শুরু করেছেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই কথোপকথন ঘুরে গেল তার জীবনের দিকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।