ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনায় আবদুর রহমান ওরফে সম্রাট (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।আবদুর রহমান ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগরপাড়ার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।আজ বুধবার দুপুর ১২টার দিকে আবদুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে, গেটে তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, আবদুর রহমানের বাবা অনেক আগে মারা গেছেন। তাঁর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্রাট আগে শহরের একটি রেস্টুরেন্টে পাচকের কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতে থাকতেন।
মাঝেমধ্যে ভ্যানগাড়িতে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।