পৃথিবী
পৃথিবীতে মানব সভ্যতার টিকে থাকার উপযোগী পরিবেশ বজায় রাখতে সহায়ক ৯টি প্রাকৃতিক ব্যবস্থার ওপর চাপ ক্রমশ বাড়ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতোমধ্যে সাতটি প্রাকৃতিক ব্যবস্থা পৃথিবীর ৯টি প্ল্যানেটারি বাউন্ডারি বা গ্রহীয় সীমা অতিক্রম করেছে। জলবায়ু, জীববৈচিত্র্য, মিঠাপানি এবং অন্যান্য প্রাকৃতিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান এই চাপ অপরিবর্তনীয় পরিবেশের পরিবর্তনের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে বলে সতর্কও করেছেন তারা।
পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের প্ল্যানেটারি বাউন্ডারিজ সায়েন্স ল্যাবের অধীন ৬০ জনের বেশি বিজ্ঞানী যৌথ উদ্যোগে ‘প্ল্যানেটারি হেলথ চেক ২০২৬’ শীর্ষক এই মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন।বিজ্ঞানীদের তথ্যমতে, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অখণ্ডতা বা বায়োস্ফিয়ার ইন্টেগ্রিটি, ভূমি ব্যবস্থার পরিবর্তন, মিঠা পানির পরিবর্তন, বায়োজিওকেমিক্যাল প্রবাহ, কৃত্রিম রাসায়নিক ও প্লাস্টিক এবং মহাসাগরের অম্লকরণ ইতোমধ্যে পৃথিবীর প্ল্যানেটারি বাউন্ডারি বা গ্রহীয় সীমা অতিক্রম করেছে।
আগের মূল্যায়নে কেবল মহাসাগরের অম্লকরণ এই সীমা অতিক্রম করেছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।