advertisement
advertisement

উপাচার্যকে হেনস্তা ও বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের শাস্তি দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
উপাচার্যকে হেনস্তা ও বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের শাস্তি দাবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকায় মানববন্ধন করেন চিকিৎসকেরা। আজ বুধবার বেলা ১টার দিকে

advertisement

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে হেনস্তা ও কাগজে সই করে কার্যালয় থেকে বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীর চিকিৎসকেরা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও পৃথক মানববন্ধন করেছেন।আজ বুধবার বেলা ১টার দিকে নগরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকায় চিকিৎসকেরা এবং বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা এসব কর্মসূচি পালন করেন।মানববন্ধনে চিকিৎসকেরা উপাচার্যকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার নিরাপত্তা যদি এভাবে বিঘ্নিত হয়, তাহলে চিকিৎসকেরা কতটা নিরাপদে চিকিৎসাসেবা দিচ্ছেন, সেই প্রশ্ন সামনে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর