advertisement
advertisement

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, শিশুর লাশ নিয়ে হাসপাতালে ১৬ ঘণ্টা স্বজনদের অবস্থান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, শিশুর লাশ নিয়ে হাসপাতালে ১৬ ঘণ্টা স্বজনদের অবস্থান

চট্টগ্রামের আনোয়ারায় শিশু সন্তানের মরদেহ পাশে নিয়ে মায়ের আহাজারি

advertisement

চট্টগ্রামের আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ এনে একটি বেসরকারি হাসপাতালে অবস্থান করেছেন স্বজনেরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল নামের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত শিশুর লাশ নিয়ে হাসপাতালটিতে অবস্থান করার পর স্বজনেরা লাশ নিয়ে বাড়ি যান।মারা যাওয়া ওই শিশুর নাম মো. আয়ান (৮)।

সে উপজেলার বারশত ইউনিয়নের গুন্ধীপপাড়া ছাদেক আলী তালুকদারের বাড়ির কুমকুম আকতারের ছেলে। কুমকুম পেশায় পোশাকশ্রমিক।স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হয় আয়ান। এরপর তাকে সাঙ্গু ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আয়ানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। প্রাথমিকভাবে জানানো হয় শিশুটির পায়ে আঘাত লেগেছে, ঠিক হয়ে যাবে।

তবে আয়ানকে বাড়ি নিয়ে যাওয়ার পর রাত ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর