advertisement
advertisement

নানা সাহিত্যধারার অনন্য মেলবন্ধন করে সাহিত্যে নোবেল পেলেন কারসন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
নানা সাহিত্যধারার অনন্য 
মেলবন্ধন করে সাহিত্যে নোবেল পেলেন কারসন

কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদি সাহিত্যের পণ্ডিত অ্যান কারসন

advertisement

নানা সাহিত্যধারার মেলবন্ধনের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরি করে নোবেল পুরস্কার পেলেন অ্যান কারসন। সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে বৃহস্পতিবার কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদি সাহিত্যের পণ্ডিত অ্যান কারসনের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। ভালোবাসা, কামনা ও হতাশা নিয়ে লেখা সাহিত্যকর্মগুলোতে তিনি প্রাচীন ঐতিহ্য ও রহস্যবাদের সঙ্গে আধুনিকতার চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন।

নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে অ্যান কারসনের (৭৬) নাম ঘোষণা করার পর সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ইনগ্রিদ কার্লবার্গ তাঁর সঙ্গে কথা বলেছেন। কারসন এই মুহূর্তে আইসল্যান্ডে আছেন। সচিব বলেন, নোবেল পুরস্কার পাওয়ার খবর শুনে তিনি (অ্যান কারসন) চমকে যান, তবে খুব খুশি হয়েছেন।

সুইডিশ একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরি করা তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য’ অ্যান কারসনকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।অ্যান কারসন একাধারে ধ্রুপদি সাহিত্যের অধ্যাপক এবং প্রাচীন ভাষা, সাহিত্য, নৃবিজ্ঞান ও ইতিহাসের পণ্ডিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর