মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, ৭ অক্টোবর
বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুন করে আর কোনো আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।মন্ত্রী বলেছেন, ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির জন্য আর আবেদন নেওয়া হবে না।
ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের চুলচেরা যাচাই-বাছাই করে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।আজ বুধবার পরিবহন পুল ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।আহমেদ আযম খান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে যাচ্ছে।
এখন কেন মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে আবেদন নেওয়া হবে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।