advertisement
advertisement

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

কাল সেঞ্চুরির পর শ্রেয়াস আইয়ার

advertisement

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার। ৪৩ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসে টি-টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ভারত অধিনায়ক। সেই দুর্দান্ত ইনিংসের পুরস্কারও পেয়েছেন দ্রুত। আইসিসির টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন আইয়ার। অন্যদিকে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ হারিয়েছেন টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান।

তাঁকে সরিয়ে আবার শীর্ষে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।ক্যারিয়ারে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকেছেন আইয়ার। উঠে এসেছেন ৭ নম্বরে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তাঁর ওপরে আছেন শুধু দুজন। এক নম্বরে আছেন ঈশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টুয়েন্টিতে ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন।

১০ বলে ২১ রান করা অভিষেক শর্মা আছেন দুইয়ে।তালিকার তিন, চার, পাঁচ নম্বরে আছেন যথাক্রমে পাকিস্তানের সাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার।আবরার আহমেদ নেমে গেছেন দুইয়েআবরার তাঁর জায়গা হারিয়েছেন এশিয়ান গেমসে গড়পড়তা পারফরম্যান্সে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর