advertisement
advertisement

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ ভাইরাল অডিওটি ওসির, জানাল ডিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ ভাইরাল অডিওটি ওসির, জানাল ডিবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান

advertisement

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—এমন মন্তব্য করা অডিওর কণ্ঠস্বর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামেরই বলে নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।আদালতের অনুমতি নিয়ে ভয়েস পরীক্ষার মাধ্যমে অডিওটির কণ্ঠ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মো. শফিকুল ইসলাম বলেন, সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। অডিওতে থাকা কণ্ঠটি তাঁরই ছিল। এ ঘটনার পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন—সবকিছু আমরা তদন্ত করছি।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব নয়।’ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ৩রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর