সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম
দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। জামিন শুনানিতে গাজী নজরুল ইসলামকে হাজির করা হয়নি। তিনি কারাগারে আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারগাজী নজরুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী মাহবুবুর রহমান আদালতে জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত বলেন, আসামি (গাজী নজরুল) বয়স্ক।
ভিকটিম (ভুক্তভোগী নারী) অতি অল্প বয়স্ক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।