advertisement
advertisement

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ

advertisement

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বইমেলা শুরু হয়েছে। এই মেলা চলবে আগামী রবিবার (১১ অক্টোবর) পর্যন্ত। এবার এটি ৭৮তম আসর। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৩০টি দেশের প্রায় চার হাজার প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এবারের বইমেলার সম্মানিত অতিথি দেশ হলো চেক প্রজাতন্ত্র।তবে প্রতিবাদ, ক্ষুব্ধ দর্শকদের কটূক্তি এবং দাঁড়িয়ে অভিবাদনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্টে উদ্বোধন হয় ৭৮তম আন্তর্জাতিক বইমেলা। আজ বুধবার থেকে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে চেক প্রজাতন্ত্রের সংস্কৃতিমন্ত্রী ওতো ক্লেমপিরকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন দর্শকেরা।

অন্যদিকে লেখক রাদকা ডেনেমারকোভা বক্তব্য দেওয়ার সময় বিপুল করতালি ও দাঁড়িয়ে অভিবাদনের মাধ্যমে স্বাগত জানানো হয়।গতকাল মঙ্গলবার ডায়ালগ স্টেজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর