advertisement
advertisement

গ্রাম থেকে জাতিসংঘের মঞ্চে: ১৪ বছরের মানবিক উদ্যোগের আন্তর্জাতিক যাত্রা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
গ্রাম থেকে জাতিসংঘের মঞ্চে: ১৪ বছরের মানবিক উদ্যোগের আন্তর্জাতিক যাত্রা

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের হাই-লেভেল উইকের বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় অংশ নিয়েছে ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন

advertisement

বাংলাদেশের একটি গ্রাম থেকে ১৪ বছর আগে শুরু হওয়া মানবিক উদ্যোগ এবার পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনে। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের হাই-লেভেল উইকের বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় অংশ নিয়েছে ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি) গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ ও ইউএনজিএ-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এসব কর্মসূচির বিভিন্ন আলোচনায় দারিদ্র্য, বৈষম্য, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবসহ সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় উঠে আসে।ফাউন্ডেশনটি বর্তমানে ১৫টি দেশে তাদের ‘ফাইভ জিরো গ্লোবাল ক্যাম্পেইন’ নিয়ে কাজ করছে। এর পাঁচটি লক্ষ্য হলো শূন্য ভিক্ষাবৃত্তি, শূন্য নিরক্ষরতা, শূন্য গৃহহীনতা, চিকিৎসাবিহীন শূন্য মৃত্যু এবং শূন্য অদক্ষ মানুষ।

এ ছাড়া রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়টিও তাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে ‘রোহিঙ্গা সংকট: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে টেকসই সমাধানের নতুন আহ্বান, ন্যায়বিচার ও জবাবদিহিসহ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর