ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন
‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
গত রোববার (৪ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন।দিনব্যাপী উদ্যাপনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন—ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং।
এসব জোনে ইউল্যাবের শিক্ষার সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা ও বিভিন্ন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়।এ ছাড়া শিক্ষার্থীদের সক্ষমতা প্রদর্শনী, আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন, ‘আইডিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র, আন্তর্জাতিক অংশীদারত্বের প্রদর্শনী, কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীনা ক্যালিগ্রাফি এবং জাপান দূতাবাসের আয়োজনে জাপানি ঐতিহ্যবাহী পোশাক ইউকাতা পরিধান ও অরিগামি কর্মশালাসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।বিকেল চারটায় ইউল্যাবের থিম সং পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।