আবেদনে সুপারিশ নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দপ্তরের সামনের করিডরে অপেক্ষা। ঢাকা, ৭ অক্টোবর
বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম তুলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনেক আবেদন জমা পড়েছে। বুধবার ছিল তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ দিন। এদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অন্তত কয়েক শ মানুষকে আবেদন করতে দেখা যায়। সচিবালয়ের উল্টো দিকে পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের সামনে ছিল ব্যাপক ভিড়। তবে কতজন আবেদন করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদন কয়েক বছর ধরে চলে আসছে। অন্তর্বর্তী সরকারের সময়েও এ আবেদন নেওয়া অব্যাহত ছিল। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) বৈঠকে গেজেটভুক্তির সুপারিশ করা হতো। সে অনুযায়ী মন্ত্রণালয় গেজেট প্রকাশ করত।তবে ১ অক্টোবর মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদন আর নেওয়া হবে না।
এ বিজ্ঞপ্তির পর সারা দেশ থেকে তালিকায় নাম তোলার চাপ শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।