advertisement
advertisement

ঢাকাই ছবির প্রথম নয় মাস মন্দা, পরের তিন মাসে কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
ঢাকাই ছবির প্রথম নয় মাস মন্দা, পরের তিন মাসে কী

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিন্স’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’–এর দৃশ্য

advertisement

বছরের নয় মাস শেষ। ঢালিউডের চলতি বছরের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। ২০২৬ সালে সিনেমা মুক্তিতে ধারাবাহিকতা ছিল না, এমন কী বড় তারকা ও বড় বাজেটের ছবিও ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা দিতে পারেনি। গত তিন মাসেও (জুলাই-সেপ্টেম্বর) ছিল একই চিত্র। বছরের শেষ তিন মাসে কি বদলাবে এই চিত্র?বছরের প্রথম জানুয়ারিতে মুক্তি পেয়েছে দুটি সিনেমা—‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ ও ‘ময়নার চর’। ফেব্রুয়ারিতে এসেছে ‘বরিশাইল্ল্যা পরী’।

মার্চে পবিত্র ঈদুল ফিতর ঘিরে মুক্তি পায় পাঁচটি সিনেমা—‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। এপ্রিলে কোনো সিনেমা মুক্তি পায়নি। মে মাসে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে, ১৩টি। এর মধ্যে ঈদুল আজহায় মুক্তি পায় আটটি। জুন-জুলাইয়ে একটি করে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘শেকড়’। আগস্টে মুক্তি পায় ‘বউ নিয়ে যুদ্ধ’ ও ‘ভালোবাসি হয়নি বলা’।

সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে ‘লাভ ২৬’।‘বনলতা এক্সপ্রেস’–এর অভিনয়শিল্পী ও নির্মাতাচলতি বছরের প্রথম নয় মাসের হিসাবেই বোঝা যায়, ঢালিউডে সিনেমা মুক্তির স্বাভাবিক ধারাবাহিকতা এখনো গড়ে ওঠেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর