পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ৭ অক্টোবর
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) সম্পাদন, বিমান যোগাযোগ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত এ কথা বলেন।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত লোটজ নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এফটিএ দ্রুত চূড়ান্ত করা এবং বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।বাংলাদেশে নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার কথা তুলে ধরে জার্মানির রাষ্ট্রদূত বলেন, দেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের উন্নয়নে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদানের প্রশংসা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।