আবুধাবিতে আজ অনুশীলনের ফাঁকে তাওহিদ হৃদয় ও জাকের আলী
দুই দিন পরই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলবে তারা। এই ম্যাচ খেলতে জাতীয় দলের ক্রিকেটাররা গেছেন দুই ভাগে। দেশ থেকে ১ অক্টোবর যান কয়েকজন ক্রিকেটার।বাকি ক্রিকেটাররা আইচি-নাগোয়া এশিয়ান গেমস শেষ করে জাপান থেকে সরাসরি গেছেন আবুধাবিতে। জাপানে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির নিচে, অথচ আবুধাবিতে তা ৪০ ডিগ্রি।
হুট করে আবহাওয়ার এমন বদল ক্রিকেটারদের জন্য মানিয়ে নেওয়া একটু কঠিন।তার ওপর দুবাইয়ের একাডেমি মাঠে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানেও ছিলেন না তাঁরা। আফগানিস্তানের বিপক্ষে তাদের টেস্ট ম্যাচ খেলতে নামতে হচ্ছে দুদিন অনুশীলনের পর।এ নিয়ে দুশ্চিন্তা আছে দলের ভেতরও। আজ আবুধাবিতে প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘এই মুহূর্তে এটাই একমাত্র সমস্যা।
যারা জাপান থেকে এসেছে, সেখানে তেমন কিছু না করেই তাদের এই আবহাওয়ায় এসে দুই দিন কাটাতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।