advertisement
advertisement

‘ধমক দিয়ে আ.লীগ নেতা বলেন—লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
‘ধমক দিয়ে আ.লীগ নেতা বলেন—লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডায় গুলিতে শহীদ কিশোর ইমনের (১৪) মা কুলসুম বেগম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ সাক্ষ্য দিয়েছেন। বুধবার দেওয়া জবানবন্দিতে তিনি ছেলের মর্মান্তিক মৃত্যু এবং লাশ পাওয়ার পর পাওয়া হুমকির কথা তুলে ধরেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন কুলসুম বেগম।

জবানবন্দিতে তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে বন্ধু নাঈম ও শাহীনের সঙ্গে বাসা থেকে বের হয় ইমন। তারা উত্তর বাড্ডার এম জেড হাসপাতালের সামনে তেঁতুলতলার মোড়ে আন্দোলনে যোগ দেয়। প্রায় আধা ঘণ্টা পর শাহীন এসে ইমনের বড় ভাই রাজীবকে খবর দেয় যে ইমন গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে স্বামী ও বড় ছেলেকে নিয়ে তেঁতুলতলার মোড়ে ছুটে যান।

সেখানে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জ্ঞান হারান তিনি।জ্ঞান ফেরার পর কুলসুম বেগম নিজেকে বাসায় আবিষ্কার করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর