advertisement
advertisement

ইয়েমেনের তাইজ দখলে তীব্র লড়াই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
ইয়েমেনের তাইজ দখলে তীব্র লড়াই

চলমান সংঘাতের মধ্যে নতুন যোদ্ধা নিয়োগ দিতে সমাবেশের আয়োজন করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সেখানে বন্দুক উঁচিয়ে রয়েছেন গোষ্ঠীটির অনুগত যোদ্ধারা। বুধবার দেশটির রাজধানী সানায়

advertisement

ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের মধ্যে কয়েকটি এলাকায় লড়াই চলছে। সবচেয়ে তীব্র সংঘর্ষ হচ্ছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ শহরে। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে দুই পক্ষ। এর মধ্যে হুতিদের সম্প্রতি নিয়ন্ত্রণে নেওয়া মোখ বন্দর নগরী অন্যতম।সরকারি বাহিনী দাবি করেছে, তাইজে তাদের সেনারা কিছু এলাকায় এগিয়ে গেছে।

অন্যদিকে হুতিরাও নতুন করে গ্রামীণ এলাকায় ঢোকার চেষ্টা করছে।তাইজের আল-শামায়াতাইন, আল-মাআফের এবং দক্ষিণ ও পশ্চিমের গ্রামীণ এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। কয়েক বছর তুলনামূলক শান্ত থাকা কিছু এলাকাতেও হুতিরা এগোনোর চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা নতুন সরবরাহপথ চালুর চেষ্টা করছে। কারণ, আল-কাদাহা ও আল-ওয়াজিইয়ার দিকে তাদের যোগাযোগপথ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকারি বাহিনী।

সরকারি বাহিনী আল-ওয়াজিইয়া ও বাব আল-মানদেবমুখী কাহবুব পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর