advertisement
advertisement

নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: আসামিদের ৩ জন কারাগারে, ৩ জন আবার রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: আসামিদের ৩ জন কারাগারে, ৩ জন আবার রিমান্ডে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব। রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে, ২৭ অক্টোবর

advertisement

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবৈধভাবে ঢুকে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তিনজন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার আরও তিন আসামিকে আবার জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এসআই তারেক রহমান বলেন, কারাগারে যাওয়া আসামিরা হলেন মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিক। আর রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদ।বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন ছয় আসামিকে আদালতে হাজির করেন।

তিনি মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিককে কারাগারে আটক রাখার জোর আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর