শিক্ষাব্যবস্থা সংস্কার ও ফি বাড়ানোর প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছে কয়েকজন শিক্ষার্থী। বেলজিয়ামের লিয়েজে, ৭ অক্টোবর ২০২৬
প্রতিবেশী ফ্রান্সের রেশ ধরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে বেলজিয়ামের শিক্ষার্থীরাও। বেলজিয়ামের লিয়েজ শহরে কয়েক দিন ধরে চলা বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত ১০৭ জনকে আটক করা হয়েছে।
শিক্ষার ব্যয় বেড়ে যাওয়া, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী চাপ এবং শিক্ষা উপকরণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার প্রতিবাদে বেলজিয়ামের শহরটিতে শিক্ষার্থীদের টানা এ বিক্ষোভ চলছে।প্রতিবেশী ফ্রান্সে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন বেলজিয়ামের এ বিক্ষোভে প্রভাব ফেলেছে।
বেলজিয়ামের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, ফ্রান্সের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে এখানেও বিক্ষোভ করা হচ্ছে।স্থানীয় বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, গত কয়েক দিনে লিয়েজে ১০৭ জনকে আটক করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।