advertisement
advertisement

শ্রেয়াসের প্রথম সেঞ্চুরি, ৩২ বল হাতে রেখেই জয় ভারতের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
শ্রেয়াসের প্রথম সেঞ্চুরি, ৩২ বল হাতে রেখেই জয় ভারতের

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরির পর ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার

advertisement

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেঞ্চুরি ছিল না শ্রেয়াস আইয়ারের। ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সেই অপূর্ণতা কী দারুণভাবেই না দূর করলেন! লক্ষ্ণৌয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মেরেই সেঞ্চুরিতে পৌঁছে যান শ্রেয়াস।রোস্টন চেজের করা পরের বলেই ১ রান দলকে ৮ উইকেটের জয় এনে দিলেন অধিনায়ক। শ্রেয়াস-ঝড়ে ১৭২ রানের লক্ষ্যটা ভারত ছুঁয়ে ফেলে ৩২ বল হাতে রেখেই।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটা জয়ে শুরু করা ভারত এর আগে ওয়ানডে সিরিজটা জিতেছে ২-১ ব্যবধানে।শ্রেয়াস আজ যখন ব্যাটিংয়ে নামেন ৩.৩ ওভারে ভারতের স্কোর ৩৫/২, ফিরে গেছেন দুই ওপেনারই। এরপর তিনে নামা ঈশান কিষানকে দর্শক বানিয়েই ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের ধ্বংস করেন শ্রেয়াস। ২৮ বলে ফিফটি করার সময় তাঁর ইনিংসে ছিল শুধুই ৮টি চার। ৪২ বলে সেঞ্চুরি ছোঁয়া শ্রেয়াস ইনিংসের ৬টি ছক্কাই মেরেছেন পরের ১৪ বলের মধ্যে।

যার তিনটিই আবার ম্যাথু ফোর্ডের করা ১৪তম ওভারে মেরেছেন।১৩৭ রানের জুটিতে দর্শক হয়েই ছিলেন ঈশান কিষানরোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেঞ্চুরি পাওয়া শ্রেয়াসের আগের সর্বোচ্চ ছিল ৮০।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর