advertisement
advertisement

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার তুলনায় সবচেয়ে বেশি বন্দী বাংলাদেশের কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার তুলনায় সবচেয়ে বেশি বন্দী বাংলাদেশের কারাগারে

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার

advertisement

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের কারাগারে ধারণক্ষমতার তুলনায় বন্দীর হার সবচেয়ে বেশি। দেশের কারাগারগুলোয় প্রতি ১০০ বন্দীর জায়গায় রয়েছেন ২২৬ জন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীর দিক দিয়ে বাংলাদেশের কাছাকাছি অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তুলনামূলক কিছুটা ভালো অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান।

ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ (ডব্লিউপিবি) নামের একটি অনলাইন তথ্যভান্ডারে বিভিন্ন দেশের কারাগারে থাকা বন্দী সম্পর্কিত নানা তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যভান্ডারটি পরিচালনা করে যুক্তরাজ্যের বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডনের ইনস্টিটিউট ফর ক্রাইম অ্যান্ড জাস্টিস পলিসি রিসার্চ। বাংলাদেশের ক্ষেত্রে তারা জাতীয় কারা অধিদপ্তরের তথ্য ব্যবহার করেছে।

ডব্লিউপিবির তথ্য অনুযায়ী, সরকারি হিসাবে বাংলাদেশের কারাগারগুলোয় ৪৫ হাজার ১৮৬ জন বন্দী রাখার ব্যবস্থা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর