advertisement
advertisement

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ

advertisement

কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিল নীলা খাতুন (১৬) ও তার পরিবার। এর জেরে নীলার বাবাকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। তাঁকে ছাড়াতে গেলে নীলা ও তাঁর মাকেও মারধর করা হয়।ওই ঘটনার তিন দিন পর গতকাল সোমবার সন্ধ্যার দিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।নীলা খাতুন সাতক্ষীরার তালা উপজেলার ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে। সে উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।

আজ মঙ্গলবার বিকেলে ধুলন্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী রকি শেখ (২৪), শোয়েব মালী (১৮) ও ইমন শেখ (২২) কলেজে যাতায়াতের পথে নীলাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর