advertisement
advertisement

৩০ ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যাহত, কী ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
৩০ ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যাহত, কী ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

advertisement

আইটি কনসালট্যান্টসের (আইটিসি) নেটওয়ার্কভিত্তিক পেমেন্ট সুইচ ‘কিউ-ক্যাশ’–এর সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা ডিজিটাল লেনদেনে ভোগান্তির শিকার হচ্ছেন।

সে জন্য গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস (আইটিসি) পরিচালিত কিউ–ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবায় বিঘ্ন ঘটছে।

এতে সংশ্লিষ্ট গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর